ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২৪-৭-২০২৫ রাত ১১:২২

চিন্তার সূক্ষতা, কল্পনার তীক্ষ্ণতা আর উপস্থাপনার মুন্সিয়ানা- চার ভিন্ন ধারায় যুক্তি, বিশ্লেষণ আর বাকশক্তির লড়াইয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো 'জিবিডিএস বিতর্ক উৎসব- ২০২৫'।

বৃহস্পতিবার (২৪ জুলাই) 'যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’- এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ তলার এ-ব্লক–৪১৭ নম্বর কক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস)।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন কলেজ ট্রাজেডি এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবিডিএস-এর সভাপতি আরিফুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত চারটি দল অংশ নেয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চারটি ভিন্ন আঙ্গিকে- রম্য, এশিয়ান সংসদীয়, প্ল্যানচেট এবং বারোয়ারি বিতর্ক।

রম্য বিতর্কে প্রেমিক-প্রেমিকা বনাম স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনব যুক্তি উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। এশিয়ান সংসদীয় ফরম্যাটে সরকার ও বিরোধী পক্ষ নির্বাচনী পদ্ধতি নিয়ে তর্কে অংশ নেয়। প্ল্যানচেট বিতর্কে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্বদের আত্মার ভূমিকায় কথা বলেন বিতার্কিকরা। আর বারোয়ারি বিতর্কে উঠে আসে মুক্তচিন্তার বৈচিত্র্য।

প্রতিটি ধাপে প্রতিযোগীরা যুক্তির ধার, বাগ্মিতার কৌশল ও বিশ্লেষণধর্মী উপস্থাপনায় নিজ নিজ মেধার প্রমাণ রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জহিরুল ইসলাম খান বলেন, “বিতর্ক প্রতিযোগিতা শুধু সহশিক্ষামূলক কার্যক্রম নয়, এটি একাডেমিক শিক্ষারই অংশ। যুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তার জগৎ প্রসারিত করে। বিশ্বের যেকোনো সংকট বা পরিস্থিতি বিতর্কের মাধ্যমে বিশ্লেষণ করা সম্ভব। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি গঠনে সহায়ক।”

জিবিডিএস-এর সভাপতি আরিফুল ইসলাম বুলবুল বলেন, “২০১৯ সালে জিবিডিএস যাত্রা শুরুর পর থেকে আমরা আন্তর্জাতিক পরিসরেও কাজ করেছি। ২০২৩ সালে নতুনভাবে সক্রিয় হয়ে আজকের বিতর্ক উৎসব আয়োজন করতে পেরেছি। বিতর্কের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি দৃঢ় হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিতর্ক আয়োজনের পরিকল্পনা রয়েছে, এজন্য প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছি।”

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য