উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত রাইসা মনির দাফন সম্পন্ন
ফরিদপুরের আলফাডাঙ্গার নিজ গ্রামে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির দাফন সম্পন্ন
২৫ জুলাই শুক্রবার সকাল ৯ ঘটিকায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ময়দানে
রাইসার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর টিমসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বাজড়া গোরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাইসা মনির পিতা মোঃ শাহাবুল শেখ ব্যবসার সুবাদে ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বসবাস করতেন । ৩ সন্তানদের মধ্যে রাইসা মেঝো। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
দূর্ঘটনার পর নিখোঁজ ছিল রাইসা মনি, ১দিন পর ঢাকা সিএমএইসএ তার মৃতদেহ শনাক্ত করে পিতা শাহাবুল ইসলাম। কিন্তু তার শরীরে ৮০% পুড়ে যাওয়ায় শনাক্ত করার পরেও শতভাগ নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবে মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি।
রাইসা মনির মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরাও।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন