ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আফ্রিদিকে ফেরাল পাকিস্তান, সুযোগ পেলেন না বাবর-রিজওয়ান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১১:১১

পেসার শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারও টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। সর্বশেষ দুই সিরিজ বিবেচনায় রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব ঝুঁকির মুখে পড়েছিল। রিজওয়ানের অধীনে গত মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ১৬ সদস্যের দলে নতুন মুখ হাসান নাওয়াজ।’
দুই সিরিজ পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরলেন আফ্রিদি। ঘরের মাঠে ও বাংলাদেশ সফরের দল থেকে বাদ পড়েছিলেন তিনি। দলে আরও ফিরেছেন দুই পেসার হারিস রউফ ও হাসান আলী। ১ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ৯ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান।
পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসেন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল