ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

নওয়াপাড়া-মনিরামপুর সড়কে কালভার্টের পরিবর্তে করা হচ্ছে ড্রেন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৬

নওয়াপাড়া-মনিরামপুর সড়কের দেবুর মিল সংলগ্ন এলাকায় ব্যস্ততম সড়কের মাঝখানে ড্রেন নির্মাণ করা হচ্ছে, যেখানে একটি পূর্ণাঙ্গ কালভার্ট প্রয়োজন ছিল বলে মনে করছেন এলাকাবাসী। ড্রেনটি চিকন রড দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী হবে না বলে আশঙ্কা করছেন পথচারী ও চালকরা।সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত ভারী যানবাহন—বাস, ট্রাক, পিকআপ, সিএনজি, মোটরসাইকেলসহ হাজারো মানুষ। এমন গুরুত্বপূর্ণ রোডে ড্রেন নির্মাণ পরিকল্পনাকে অনেকেই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন।ট্রাকচালক রবিউল ইসলাম বলেন, “এই ড্রেন ৩০/৪০ টন গাড়ির চাপ সহ্য করতে পারবে না। কালভার্ট করলে ভালো হতো।”এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনার শঙ্কা থেকে যাচ্ছে এবং ভবিষ্যতে এটি দ্রুত নষ্ট হয়ে জনদুর্ভোগ বাড়াতে পারে।এ প্রসঙ্গে ঠিকাদার কামাল হোসেন বলেন, “রোডের নকশা এমনই, রড যেমন আছে তেমনই থাকবে।”
পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম জানান, “উপরের কার্পেটিং ঠিকঠাকভাবে করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না।”
তবে উপজেলা নির্বাহী অফিসার পার্থপ্রতিম শীল জানিয়েছেন, “বিষয়টি যাচাই করে টেকসই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষজ্ঞদের মত: একটি টেকসই সড়ক ব্যবস্থায় ড্রেন এবং কালভার্ট—দুটিই অপরিহার্য। একটির বিকল্প আরেকটি হতে পারে না।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী