ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

যুবশক্তির সঙ্গে পুলিশের হাত মিলনেই স্বস্তি ফিরছে শ্রীপুরে


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:১৯

গাজীপুরের শ্রীপুর চৌরাস্তায় অসহনীয় যানজট নিরসনে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক -এর দিকনির্দেশনায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের ২০ যুবক।

জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত সূর্যোদয় স্পোর্টিং ক্লাবটি শুরুতে ক্রীড়ামূলক কার্যক্রম চালালেও ধীরে ধীরে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করে। সম্প্রতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদ শ্রীপুর সদরে দীর্ঘদিন ধরে চলা যানজট সমস্যার সমাধানে এগিয়ে আসার আগ্রহ প্রকাশ করলে শ্রীপুর থানার ওসি মোঃ আব্দুল বারিক তাদের পাশে দাঁড়ান।

স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “যুবকদের এমন স্বেচ্ছাশ্রম এবং পুলিশের সহযোগিতা সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। এটা যদি নিয়মিতভাবে চালু রাখা যায়, তাহলে শ্রীপুর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে যাবে।” সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের নেতারা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং যে কোনো জনসেবামূলক কাজে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত।

ওসি বারিক ক্লাবটির উদ্যোগকে স্বাগত জানিয়ে যানজট নিরসন কার্যক্রমে সহায়তা করতে একজন অফিসারের নেতৃত্বে দুজন পুলিশ সদস্য নিযুক্ত করেন। পুলিশ ও ক্লাবের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা।

এমএসএম / এমএসএম

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান

মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত

জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী