শ্রীপুরে বিএনপি নেতার বাড়ীতে ডাকাতি, নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট
গাজীপুরের শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মন্ডলের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) ভোর রাত ৩ টায় পৌরসভার মধ্যে ভাংনাহাটি আফাজ উদ্দিন প্রধানের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বিএনপি নেতার পরিবার কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দশ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
ভুক্তভোগী আফাজ উদ্দিন মণ্ডল জানান, রাত নুমানিক ৩ টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লোহার গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা এবং হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে ঢুকে তাঁকে, তাঁর ছেলে ও ছেলের স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও আলমারি-ওয়ারড্রবের চাবি নিয়ে নেয় ডাকাতরা। তিনি আরও জানান, ডাকাত দল ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ছিলেন এবং ডাকাতরা প্রায় ৪০ মিনিট ধরে বাড়ির ভিতরে তাণ্ডব চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দশ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল