বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি বাবুল, সম্পাদক ফারুক
নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক জাহান পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক শামছ উদ্দিন আহমেদ বাবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময় পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক নির্বাচিত হয়েছেন।
বারহাট্টা উপজেলা পাবলিক লাইব্রেরীতে শনিবার (২৬ জুলাই) বিকেলে সকল সাংবাদিকের সর্বসম্মতিতে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
আহ্বায়ক কমিটির সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায় নেত্রকোনা আরটিভির জেলা প্রতিনিধি এবং দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক মোখলেছুর রহমান খান, যমুনা টিভির জেলা প্রতিনিধি এবং বাংলারনেত্র পত্রিকার সম্পাদক মো. কামাল হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
ঘিওরে মাঠে মাঠে সোনালি ধান, ঘরে ঘরে নবান্নের প্রস্তুতি
সাঘাটায় শর্টসার্কিট থেকে আগুন, নিঃস্ব তিন ব্যবসায়ী
কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে কেয়ারটেকার নিহত, আহত স্ত্রী
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি
নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২