নবাবগঞ্জে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শত শত কৃতি শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে ৫০০-রও বেশি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ঢাকা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম
বলেন, “দেশের উন্নয়ন, অগ্রগতি ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের অবদান অপরিসীম। তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমাদের সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ই এক নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।”
প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম বলেন, “শেখ হাসিনা ছাত্রসমাজকে দুর্বল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সে সময় গুলি করে ছাত্রদের কণ্ঠরোধ করা হয়েছে। এই নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। শিক্ষাঙ্গন হবে ছাত্রদের নিরাপদ আশ্রয়স্থল।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুল আলম সিয়াম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আবু ফাত্তাহ তুর্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. আনিসুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম,কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা জামায়াত আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন,ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান,জামায়াতে ইসলামী নবাবগঞ্জ (পূর্ব) থানার আমীর এডভোকেট মাওলানা ইব্রাহিম খলিল,নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার সেক্রেটারি মো. মোস্তাক আহমেদ,দোহার থানার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, অনুপ্রেরণা ও দায়িত্ববোধের আবহ বিরাজ করে। দেশপ্রেম, মূল্যবোধ এবং মেধা বিকাশে এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে মন্তব্য করেন আয়োজকরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন