টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বাড়ছে কাপ্তাই লেকের পানি, বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে কাপ্তাই লেকের পানি। এতে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিক)' এখন পুরোদমে সচল। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিট একযোগে চালু আছে। প্রতিদিন উৎপাদিত হচ্ছে ২২০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে,
কাপ্তাই লেকে বর্তমানে ১০৩ ফুট মিন সি লেভেল পানি রয়েছে। কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট মিন সি লেভেল হলেও সাধারণত ১০৬ ফুটে পৌঁছালে কর্তৃপক্ষ পর্যায়ক্রমে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এবং পানি ছাড়ার পূর্বে বিষয়টি কতৃপক্ষ নোটিশের মাধ্যমে অবহিত করে থাকে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টির কারণে কাপ্তাই লেকে পানি বাড়ছে, এরই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। এখন ৫টি জেনারেটরই সচল রয়েছে। গতকাল শনিবার আমরা ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
এদিকে চলমান ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকে পানি আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরিস্থিতি
পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পানি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদনের সমন্বয় করা হয়ে থাকে।
এমএসএম / এমএসএম
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ
অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা
ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬১৩ জন শ্রমিক ছাঁটাই