ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ২:২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করতে সম্প্রতি ক্লাবের সদস্যদের সিদ্ধান্তক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

প্রেসক্লাবের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল এস-এর প্রতিনিধি হীরা আহমেদ জাকিরকে সভাপতি এবং এনটিভি অনলাইন প্রতিনিধি শাহনেওয়াজ শাহ্ কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মো. মোস্তফা কামাল খাঁন সোহেল (দৈনিক বাংলাদেশ পোস্ট), মোহাম্মদ মহসিন আলী (দৈনিক প্রজাবন্ধু) ও মোহাম্মদ সেলিম চৌধুরী (দৈনিক সময়ের আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. কেফায়েত উল্লাহ শরীফ (দৈনিক জবাবদিহি), কোষাধ্যক্ষ পলাশ কুমার দাস (দৈনিক চিত্র), দপ্তর সম্পাদক এসএম গোলাম কিবরিয়া (মুভি বাংলা টিভি), প্রচার সম্পাদক মাহমুদ হাসান সুমন (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), কার্যকরী সদস্য মো. শ্রাবন (চ্যানেল নিউজ) ও মো. লিটন মিয়া (মাসিক সূর্য শপথ), সাধারণ সদস্য জাহাঙ্গীর আলম (দৈনিক দেশ প্রতিদিন) ও মাসুম মিয়া (অনুসন্ধান টিভি)।

নবগঠিত এই কমিটি আগামী দিনে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন