ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জোয়ারের পানিতে কুতুবদিয়া প্লাবিত, বেড়িবাঁধ নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ৩:৫৪

অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ, কাহার পাড়া, পশ্চিম তাবলেরচর, কিরণ পাড়া, হায়দারপাড়া, কাজির পাড়া, কৈয়ারবিল ও উত্তর ধুরুংয়ের লোকালয় এখন পানির নিচে।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, "প্রায় ৩০ বছর ধরে আমরা এই ভাঙন আর জোয়ারের আতঙ্কে আছি। কিন্তু আজও একটি টেকসই বেড়িবাঁধ হলো না। প্রতিবছর ঘরবাড়ি, ক্ষেত-খামার পানিতে যায়। দেখার কেউ নেই!"

স্থানীয় বাসিন্দা কুতুবদিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সালাম কুতুবী সরকারের কাছে এই ভাঙা বেড়িবাঁধ অতিসত্বর মেরামত করে কুতুবদিয়াকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন।

আরেক ভুক্তভোগী নারী ফেরদৌস বেগম জানান, "রান্নার চুলা, খাট, আসবাবপত্র সব পানির নিচে। বাচ্চাদের নিয়ে কিভাবে থাকবো বুঝি না। রাতের ঘুম হারাম হয়ে গেছে।"

পানি উন্নয়ন বোর্ডের কুতুবদিয়া শাখার উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, "জেলার মধ্যে কুতুবদিয়ার বেড়িবাঁধ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ৪০ কিলোমিটার বাঁধের মধ্যে অন্তত ২০ কিমি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ চলমান রয়েছে। আবহাওয়ার বৈরী আচরণের কারণে শেষ করা যাচ্ছে না।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, "কুতুবদিয়ায় বেড়িবাঁধের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকে উপজেলার উত্তর ধুরুং, কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নের প্রায় ১৯৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা অংশগুলো দ্রুত মেরামত করার জন্য আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।"

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, টেকসই সুপার ডাইক বেড়িবাঁধ না হলে দ্বীপবাসীর দুর্ভোগ কমবে না।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি