নোয়াপাড়া গ্রুপের অফিসে বোমা হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মবিরতি ও বিক্ষোভ
নোয়াপাড়া গ্রুপের অফিস ও বাসস্থানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে নওয়াপাড়ার ব্যবসায়ীরা কর্মবিরতি, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল (২৭ জুলাই) রোববার সকালে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকায় এ আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের আয়োজনে সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, সার সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান মোল্যা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ ও নূর আলম পাটোয়ারি।
বক্তারা জানান, পেট্রোল বোমা হামলার ঘটনার ১০ দিন পার হলেও প্রশাসন সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৩ দিনের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে নওয়াপাড়ার সকল ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবেন।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল