ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-৭-২০২৫ দুপুর ৪:৫৩

পঞ্চগড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে 
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক মো,আব্দুল মতিন।সদর উপজেলা নির্বাহী অফিসার মো,জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ও সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুন্নবী।

বক্তারা, কৃষি উন্নয়নে 'পার্টনার' প্রোগ্রামের অগ্রাধিকার এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকার ওপর জোর দেন এবং ফসলে সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহবান জানান।
কৃষি সম্প্রসারণ কর্মসূচি থেকে শুরু করে স্থানীয় উৎপাদনশীলতা ও পুষ্টি সংবর্ধন, উদ্যোক্তা মনোভাব তৈরি এবং প্রতিকূল প্রাকৃতিক প্রভাব মোকাবিলায় সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তি বিকাশে পলিসি ও মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।পার্টনার কংগ্রেস থেকে জনপ্রিয় ও ফলপ্রসূ কৃষি প্রযুক্তি ও পদ্ধতির অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পঞ্চগড় অঞ্চলে কৃষিপ্রধান অর্থনীতিকে আরও এগিয়ে নিবে।

এসময় সদর উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার অর্জুন চন্দ্র রায়,ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলার শতাধিক কৃষক অংশ নেয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত