ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা মালিক-শ্রমিকদের কর্মবিরতি: দুর্ভোগে সাধারণ যাত্রী
সড়কে ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। রোববার (২৭ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এর আগে শনিবার (২৬ জুলাই) জেলা শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ’-এর জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার সকালে সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে দেখা যায়, শ্রমিকরা লাঠি হাতে জড়ো হয়ে আছেন। কোনো সিএনজি কোথাও ছেড়ে যায়নি। যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশায় যেতে চাইলে সিএনজি শ্রমিকরা তাদের গাড়ির সিট খুলে ঘুরিয়ে দিচ্ছে, ফলে যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমান বলেন, "সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।" তিনি আরও জানান, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশকে ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে প্রায় ১০০টিরও বেশি সিএনজি অটোরিকশা জব্দ রয়েছে বলেও তারা জানান। এছাড়া, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি এবং সিএনজি লাইসেন্স কার্যক্রম বন্ধ থাকায় মালিক-চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, "ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাদের কাগজপত্র নেই বা রেজিস্ট্রেশন ছাড়া চলছে, তাদের গাড়ি আটক করা হচ্ছে। কাগজপত্র আনলে ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের কাগজপত্র আছে তারা নির্বিঘ্নে চলতে পারছে। তারা চাচ্ছে তাদের কোনো গাড়ি যেন আমরা না ধরি। ট্রাফিক পুলিশ যেন কোনো ব্যবস্থা নিতে না পারে।"
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান