ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

চলন্ত ট্রেনে বাচ্চা প্রসব, রেল কর্তৃপক্ষের প্রতি জনসন্তুষ্টি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১:৪৭

চলন্ত ট্রেনেই এক প্রসূতি নারী সন্তানের জন্ম দিয়েছেন। সন্তান জন্মদানকারী ওই প্রসূতি মা ও তার নবজাতক ছেলে সন্তানকে রেল কর্তৃপক্ষের সহযোগিতায় রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। ওই প্রসূতির নাম সাবিনা ইয়াসমিন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেনে তিনি রওনা করেছিলেন ।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ওই প্রসূতি রাত ৮টার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ‘ছ’ বগিতে ওঠেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তিনি বিষয়টি গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য কামনা করা হয়। মাইকে ঘোষণা শুনে একজন নারী চিকিৎসক নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

ঘটনাটি পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ জানতে পেরে তাৎক্ষণিকভাবে রেলের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং রোগীকে জরুরিভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রোগীকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাচ্চা এবং প্রসূতির অবস্থা ভালো। কোনো ঝুঁকির কারণ নেই।

এদিকে, সাগরদাঁড়ি ট্রেনে গত রাতের এই নারী যাত্রীর বাচ্চা প্রসব করানোর ব্যাপারে  যথোপযুক্ত পদক্ষেপ নেয়ায় ট্রেনে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট কর্মচারীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ ব্যাপারে শনিবার ((১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজশাহী রেল ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ। 

জামান / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু