সোনারগাঁও ইউনিভার্সিটিতে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভূমিকা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা শেয়ারিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সোনারগাঁও ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক উন্নয়ন ও পরিবেশ গবেষণা কেন্দ্র (ICDES)-এর উদ্যোগে “Role of Primary Care in NHS UK and Sharing Singapore Healthcare Experiences” শীর্ষক একটি সময়োপযোগী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও ইউনিভার্সিটি গ্রিন রোড ক্যাম্পাস অডিটোরিয়ামে উক্ত সেমিনারে চিকিৎসা, শিক্ষা, সংশ্লিষ্ট নীতিনির্ধারক, পেশাজীবী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আইনজীবী ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট উম্মে সালমা। সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর শামিম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও ইউনিভার্সিটির উপদেষ্টা মীর আবদুল আলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) ম্যানেজার ড. মোস্তাফিজুর রহমান এবং ড. মো. তৌফিক ইসলাম (MBBS, MRCA, FFARCS), সিনিয়র কনসালট্যান্ট, সিঙ্গাপুর। সেমিনারটি সঞ্চালনা করেন ICDES-এর সমন্বয়ক ইমামুর হোসেন।
সেমিনারে ড. মোস্তাফিজুর রহমান ও ড. মো. তৌফিক ইসলাম বিভিন্ন জরুরি প্রাথমিক চিকিৎসা পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় বিষয়ে ব্যবহারিক উদাহরণ ও বাস্তব প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। “বিভিন্ন জরুরি পরিস্থিতি ও হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক প্রাথমিক পদক্ষেপ সম্পর্কিত উপস্থাপনাগুলো উপস্থিত শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ছিল অত্যন্ত জ্ঞানবর্ধক, বাস্তবমুখী এবং প্রয়োগযোগ্য।”
উভয় বক্তাই প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নত দেশগুলোর সাফল্য কীভাবে গঠিত হয় তা বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের আলোকে ব্যাখ্যা করেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা গ্রহণে জনসচেতনতা, দ্রুত সেবাপ্রদান, পারিবারিক চিকিৎসকের ভূমিকা, এবং রোগ নির্ণয়ের প্রাথমিক ধাপগুলো নিয়ে বিশদ আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন