রাউজানে ইউপি নির্বাচনে প্রার্থী হতে চান সাংবাদিক জুয়েল বড়ুয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান সাংবাদিক জুয়েল বড়ুয়া। ইতোমধ্যে তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ঘুরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতোমধ্যেই ওয়ার্ডে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি আসন্ন রাউজান ১২নং উরকিরচর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জুয়েল বড়ুয়া অত্র ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী।
১৯৯৩ সালে আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৫ সালে নগরীর ওমরগণি এমইএস কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯৮ সালে নোয়াপাড়া ডিগ্রি কলেজ থেকে বিকম পাস করেন তিনি। এমইএস কলেজে ১৯৯৩ সালে অধ্যয়নকালীন ছাত্রলীগ করার অপরাধে জামায়াত-শিবিরের হাতে নির্যাতনের শিকার হন তিনি। এরপরও জামায়াত-শিবির ক্ষমতা থাকাকালীন চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের হাল ছাড়েননি।
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, মহামারী করোনা ভাইরাসকালে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সাংবাদিক জুয়েল বড়ুয়া। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেতা। নির্বাচনী এলাকার জনগণ তাকে ইউপি সদস্য পদে দেখতে চান বলে জানান স্থানীয়রা।
জনগণের এ আবদার রক্ষার্থে জুয়েল বড়ুয়া নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্ততি নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে সাংবাদিক জুয়েল বড়ুয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক সংসদ সদস্য ফজলে করিম এমপির হাতকে আরো শক্তিশালী ও উন্নয়নমূলক কাজগুলো আরো গতিশীল করতে উরকিরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনগণের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করতে আমি প্রার্থী হতে চেয়েছি। অত্র ওয়ার্ডের সেবক হতে চাই আমি।
তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই এবং তাদের সুখ-দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই।
এমএসএম / জামান
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক বিতরণ ও উদ্যোক্তা স্টল প্রদর্শনী
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত