শ্রীপুরে মেধা যাচই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
গাজীপুর জেলার শ্রীপুরে মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশন উদ্যোগে "মেধা যাচাই ২০২৪" এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, সোমবার (২৮ জুলাই) বিকালে হাজী হাবিবুর রহমান একাডেমিতে।
মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন ফরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মাওনা জে.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার, জামালপুর বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম, মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক,রাশেদুল ইসলাম রুবেল, কেন্দ্র সচিব মনিরুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কলেজের সহকারি অধ্যাপক এমদাদুল হক, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান মানিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মিজানুর রহমান, মুশফিকুল আলম মিলন সহ অনেকে।
অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব তৈরি করে এবং আগামী দিনের নেতৃত্ব গঠনে অনুপ্রেরণা যোগায়। আয়োজক সংশ্লিষ্ট সকলেই এই মেধা যাচাই পরীক্ষার সচ্ছতা প্রসঙ্গে সন্তুষ্টি প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন