ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে বনায়ন ও বৃক্ষরোপন বিষয়ক সেমিনার


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ১২:৪৫

পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে, নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (চঈঈ) এর আয়োজনে বৃক্ষরোপন ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাবেক কাউন্সিলর সুভাষিনী রংদী, বাংলাদেশ হাজং সংগঠনের নেতা লিটন হাজং।
 
দেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন ও বনায়নের যে গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে তা সুচারুভাবে তুলে ধরেন,  প্রধান অতিথি কৃষিবিদ রায়হানুল হক। পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপন ও বনায়নের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, ছায়া দেয়, জ্বালানি কাঠ দেয়। বৃক্ষ বায়ুমন্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই নিজ নিজ অবস্থান থেকে বনায়ন ও বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন