ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে নাগেশ্বরীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২৯-৭-২০২৫ দুপুর ২:১৪

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংবাদিক খলিলুর রহমান, আব্দুল মোমেন, সফিকুল ইসলাম শফি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০জন এবং এসচএসসি ২০জন শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থী জনপ্রতি এসএসসি ১০হাজার এবং এসচএসসি ২৫হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা শাহী মসজিদ সংলগ্ন হজরত শাহদৌলার মাজারের সিন্দুক ভেঙে চুরি

নরসিংদীতে ২৪ ঘণ্টায় নতুন ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ১২২

গজারিয়া প্রেস ক্লাব নির্বাচন২০২৬--২৮ তিন পদে জয়ী নজরুল, আফরান ও আমজাদ.

মনপুরায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত