ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ওমানে করোনায় বাংলাদেশি ২ ভাইয়ের মৃত্যু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৬-২০২১ সকাল ৯:২৩

ওমানে করোনায় আক্রান্ত হয়ে সাত ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তারা হলেন- চট্টগ্রামের রাউজানের চিকদার ইউনিয়নের আবদুল আলীর বাড়ির মৃত সোলতান আহমদের ছেলে আবুল কালাম (৬২) ও আবুল কাশেম (৫২)।

বৃহস্পতিবার দিবাগত রাত দশটায় মাস্কাট সিটির কৌলা হাসপাতালে আবুল কালাম ও একই সিটির রয়েল হসপিটালে আবুল কাশেম ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উভয়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

বড় ভাই আবুল কালাম দীর্ঘ ৩৮ বছর ওমান প্রবাসী এবং পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে আছে। মৃত অপর ভাই আবুল কাশেমও বড় ভাইয়ের সঙ্গেই একই বাসায় থাকতেন। তার পরিবার দেশে থাকে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি বলেন, দুই ভাইয়ের একই দিনে প্রবাসে মাটিতে মৃত্যু খুবই হৃদয় বিদারক ঘটনা। তাদের এমন মৃত্যু হলো লাশগুলোও নিজ দেশে নেয়া যাবে না। এখানেই দাফন করতে হবে। আমরা কমিউনিটির পক্ষ থেকে তাদের দাফন কাফনসহ নানাভাবে পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি।

প্রীতি / প্রীতি

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা