অনলাইন জুয়া কেড়ে নিল মিল শ্রমিকের জীবন
যশোরের অভয়নগরে জুয়া খেলার টাকা ম্যানেজ করে না দেওয়ায় স্ত্রীর সাথে কলহের জেরে মনিরুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার জেজেআই মিলের শ্রমিক কোয়ার্টারে। মৃত মনিরুল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মৃত জিলহাই মন্ডলের ছেলে। জানা যায়, জেজেআই মিলের অভ্যন্তরে ২৭ একর জমি আকিজ ইকোপ্যাক নামে একটি প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে সরকার। সেই মিলের শ্রমিক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলে আসছিলো। গত সোমবার মিল থেকে ফিরে আবারও জুয়া খেলতে বসে মনিরুল। এসময় গত এক সপ্তাহের মুজুরী অনলাইন জুয়া খেলে নষ্ট করে। স্ত্রীর কাছে টাকা চাইলে কথাকাটি হলে তাকে মারধর করে মনিরুল। রাগে অভিমানে মেয়েকে নিয়ে পাশের কোয়ার্টারের বোনের বাসায় চলে যায় মনিরুলের স্ত্রী। এ ঘটনার পর মঙ্গলবার সকালে স্ত্রীকে ফিরিয়ে আনতে যায় মনিরুল। তবে স্ত্রী না আসতে চাইলে ফিরে এসে ঘরের ঢাবার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মনিরুল ইসলাম। এখবর পেয়ে জেজেআই মিলের গেটে গেলে ঘটনাস্থলে সাংবাদিকদের যেতে বাঁধা দেয় আকিজ ইকোপ্যাকের কর্মকর্তকারা। দীর্ঘসময় সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায় নানা প্রশ্নের সৃষ্ঠি হয়। তবে শেষমেষ অনুমতি মেলে, সেখানে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শী ১০ বছর বয়সী মিমের সাথে। সে জানায় দীর্ঘসময় ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে দেখতে যায়। যেয়ে দেখা যায় মনিরুল গলাই দড়ি দিয়ে ঝুলে আছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল
হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী
কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন
গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ
ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ