সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত
ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মুমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকান ব্যবসায়ী ছিলেন । স্থানীয়রা জানায় , প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দিপাড়া সড়কের পাশে পুর্বপরিকল্পিত ভাবে ৪-৫ জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখে এবং তার সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নিয়ে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছে।পরিবারটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান