ছারছিনা দরবার শরীফের পীর সাহেবের সাথে সালাহউদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার রাতে ছারছিনা দরবার শরীফের পীর শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পীর সাহেবের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এছাড়া দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনায় পীর সাহেবের দোয়া প্রার্থনা করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন,
আমি কেবল হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া নিতে এসেছি। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। হুজুর তো রাজনীতি করেন না—তাই এখানে রাজনীতি খোঁজার কোনো কারণও নেই।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় একাধিকবার ছারছিনা দরবারে এসেছিলেন এবং পীর সাহেবের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক ছিল। আমরা সেই ঐতিহ্যই অনুসরণ করছি।
এ সময় ছারছিনা দরবার শরীফের পক্ষ থেকেও সালাহউদ্দিন আহমদের প্রতি শুভেচ্ছা জানানো হয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। জামায়াতে ইসলামীর আমিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সাম্প্রতিক সময়ে ছারছিনা দরবারে উপস্থিত হয়ে পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া গ্রহণ করেছেন। তবে সালাহউদ্দিন আহমদ তাঁর অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর এই সাক্ষাৎ সম্পূর্ণরূপে সৌজন্যমূলক এবং আধ্যাত্মিক প্রয়াসের অংশ, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়।
উল্লেখ্য, ছারছিনা দরবার শরীফ একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যা শতবর্ষেরও বেশি সময় ধরে ইসলাম প্রচার- প্রসার, আত্মশুদ্ধি এবং তরীকতের মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছে। এ দরবার সবার জন্য উন্মুক্ত, দল-মত এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ এখানে এসে দোয়া ও আধ্যাত্মিক পরামর্শ গ্রহণ করতে পারেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত