ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

অজ্ঞাত কারণে বন্ধ সড়ক সংস্কার কাজ : ভোগান্তিতে পথচারী ও চালকেরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১২:২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাসস্ট্যান্ড সড়কের কাজ শুরু হলেও অদৃশ্য কারণে বন্ধ হয়ে আছে সংস্কারের কাজ। যার ফলে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে চালক, পথচারী ও পৌরসভার বাসিন্দারা। 

রাস্তাটির বেহাল দশা নিয়ে পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নড়েচড়ে বসে ছিল জেলা এলজিইডি অফিস ও বিভিন্ন পেশাজীবি মানুষ।

প্রশাসন,  স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকদের প্রচেষ্টায়  সিরাজগঞ্জ কাঠেরপুল  থেকে ঢাকা বগুড়া মহাসড়ক পর্যন্ত বাইপাস রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। এতে সাধারণ জনমনে স্বস্তি ফিরে আসলেও হঠাৎ করেই কিছু দিন পর অজ্ঞাত কারণে সংস্কার কাজটি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ জনমনে হতাশা সহ দুশ্চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা সংস্কারের জন্য ধানগড়া পৌর গোল চত্বর এলাকায় ঢালাই কাজ শুরু করে এক পাশের কাজ শেষ করা হয়েছে। কিন্তু অদৃশ্য কারণে অপর অংশের রাস্তার ঢালাই শুরুই করেন নাই ঠিকাদার প্রতিষ্ঠান। যা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে দাড়িছে। এক পাশ কাজ শেষ হলেও অপর পাশে খানাকন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। 

এ্যাম্বুলেন্স চালক সবুজ হোসেন জানান, জরুরি প্রয়োজনে যানজট বিহীন রোগী পরিবহনের জন্য বিকল্প হিসাবে এই রাস্তা ব্যবহার করি। কিন্তু রাস্তার যে বেহাল দশা এতে এ সড়ক দিয়ে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে নানা বিড়ম্বনা পোহাতে হয়। এক পাশের কাজ শেষ হলেও অপর পাশের কাজ শেষ না হওয়ায় এক পাশ দিয়েই দু দিকের যানবাহন চলাচল করতে হচ্ছে । এ কারণে রায়গঞ্জ পৌর গোল চত্বরের আশে পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খুব দ্রুতই বাকি রাস্তার সংস্কার কাজটি শেষ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

এ বিষয়ে স্থানীয় রাজনীতিবীদ মোকাদ্দেস হোসেন সোহান বলেন, যে দিন থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল এত দিন রাস্তার কাজ শেষ হয়ে যেত। কি কারণে  থমকে আছে রাস্তার কাজ তারা কিছুই জানেন না। তিনি আরো জানান, রায়গঞ্জ উপজেলা পরিষদ, পৌর সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল, কলেজ, থানাসহ জেলা সদর ও সরকারি, বে সরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র সড়ক এটি। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার কাজ বন্ধ থাকায় প্রতিনিয়ত ছোট খাটো দূর্ঘটনাসহ নানা ভোগান্তির স্বীকার হতে হচ্ছে হাজারো মানুষের। তিনি পৌর প্রশাসনসহ উপজেলা প্রশাসনের নিকট রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানান।

শামীম হোসেন  নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, রাস্তা সংস্কারের আগে আমরা অনেক কষ্ট হলেও যাতায়াত করতে পারতাম কিন্তু এখন রাস্তাটি অর্ধ কাজের কারণে যাতায়াতের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। 

ইজিবাইকের বেশ কয়েকজন  যাত্রী  বলেন, আমরা এই এলাকার বাসিন্দা। অন্যরা বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের সেই উপায় নেই। এখন যাতায়াতের  একমাত্র মাধ্যম হচ্ছে পায়ে হাটা। এছাড়া আমাদের আর উপায় নাই। রাস্তার কাজ শেষ না করায় আমাদের ভোগান্তির সীমা নেই। 

এ বিষয়ে জানতে চাইলে রায়গঞ্জ পৌর সভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. খাদিজা খাতুন জানান, রাস্তাটি আসলে পৌর সভার রাস্তা না। কাজটা কে বা কারা করছে আমার জানা নাই। পৌর বাসীদের ভোগান্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি কারো সঙ্গে যোগাযোগ করেন নাই বলে জানান।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, রাস্তাটির বেহাল দশার বিষয়ে আমি অবগত আছি। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কার কাজ দ্রুতই শেষ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। 

সিরাজগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, বৃষ্টির কারণে রাস্তা সংস্কার কাজ আপাদত বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি শেষ হলে কাজটি দ্রুত শুরু করারা জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২