ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ১২:৩৬

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো: হেলাল (৩২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইকরচালী ইউনিয়নের বামনদিঘি ইকোপার্ক এলাকায় গাঁজা সেবন ও রাখার দায়ে মো: হেলালকে আটক করা হয়েছে।ওই যুবক একই উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর মাঠিয়ালপাড়া এলাকার মৃত: আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হেলাল দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে এবং তা রেখে এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় ভ্রাম্যমান আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মো: হেলালকে তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা প্রদান করেন।এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।

 এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  মোঃ রুবেল রানা বলেন, আসামিকে দণ্ড কার্যকর করতে রংপুর কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু