ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকদের ডাকা কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অটোরিকশা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান।তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এক আলোচনা সভায় আমাদের মালিক-শ্রমিকদের ১১ জন নেতা উপস্থিত ছিলেন। এতে প্রশাসনের পক্ষে সদর সার্কেলের এএসপি ও সদর মডেল থানার ওসি উপস্থিত ছিলেন। তারা সভায় আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তারা জানিয়েছেন পর্যায়ক্রমে আটক সব সিএনজি ছেড়ে দেওয়া হবে। অন্যান্য দাবিগুলোও বাস্তবায়ন করা হবে। তাই এখন থেকে আবারও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হবে। এই তিনদিনে কর্মবিরতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। এর আগে, রোববার সকাল থেকে ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে কর্মবিরতি পালন করে সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। গত দুইদিন স্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোনো অটোরিকশা। ২৮ জুলাই সোমবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রাতে অবরোধ প্রত্যাহার করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা। তিনদিন পর কর্মবিরতি চালিয়ে অবশেষে প্রত্যাহারের ঘোষণা করেন আন্দোলনরত সিএনজিচালিত অটোরিকশার মালিক শ্রমিকরা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান