সন্দ্বীপ পৌরসভার বাজেট অধিবেশন ও TLCC সভা অনুষ্ঠিত: জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি জোর
সন্দ্বীপ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধিবেশন ও TLCC (Town Level Coordination Committee) এর সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মংচিংনু মারমা এর সভাপতিত্বে এই অধিবেশনে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অধিবেশনে রাজস্বখাতে ৩ কোটি ৯১ লক্ষ টাকা ও উন্নয়ন খাতে ৫০ কোটি সহ সর্বমোট ৫৩ কোটি ৯১ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়, যার মধ্যে রাজস্ব আয়, সরকারি বরাদ্দ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা অন্তর্ভুক্ত। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, পরিচ্ছন্নতা,ড্রেনেজ ব্যবস্থা, সড়ক উন্নয়ন ও পানি সরবরাহ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পৌর প্রশাসক মংচিংনু মারমা তাঁর বক্তব্যে বলেন, "এই বাজেট জনসাধারণের মৌলিক চাহিদা পূরণ এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গঠনে বদ্ধপরিকর।"
এছাড়াও অধিবেশনে বিগত বছরের বাজেটের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, বর্তমান আর্থিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
স্থানীয় ভারপ্রাপ্ত কাউন্সিলরগণ ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় জনগন ও গনমাধ্যম কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে চলমান সমস্যার কথা তুলে ধরেন এবং তা বাজেটে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সাধারণ জনগণের মতামত গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনায় অংশগ্রহণমূলক প্রশাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন পৌর কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত