ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

যশোরে ২টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩০-৭-২০২৫ দুপুর ৪:৪

যশোরে ৪শ ২০গ্রাম ওজনের (০২) টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (৩০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে "মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের" সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার প্যান্টের কোমরে বিশেষ কায়দার লুকায়িত ৪শ ২০গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার ও ব্যবহারিত ১টি মোবাইল জব্দ করা হয়েছে।
আটককৃত আসামি জাহিদ মন্ডল ঢাকা রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামের হান্নান মন্ডলের ছেলে।

আটক করা স্বর্ণের বাজারমূল্য ৬১ লক্ষ ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে যশোর-বেনাপোল সীমান্তে হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরও জানায়, ঢাকার তাতী ধোলাইপাড় এলাকা থেকে চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বার সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিলো।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, স্বর্ণগুলো যশোরের বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণ সহ আসামিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি