আমেরিকা থেকেও দেশে চাকুরী করছেন চিলমারীর এক প্রাথমিক সহকারী শিক্ষক
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে আমেরিকান নাগরিকত্ব নিতে দীঘদিন বিনা অনুমতিতে আমেরিকায় থাকার অভিযোগ উঠেছে। তিনি প্রতি বছর সামান্য ছুটি নিয়ে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করেও সরকারী বেতন-ভাতা উত্তোলন করে আসছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফকিরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।ওই শিক্ষকের নাম মোছা.মর্জিনা বেগম।তার স্বামী-ছেলে এবং ছেলের বউ ইতোমধ্যে আমেরিকায় নাগরিকত্ব পেয়েছেন বলে জানা যায়।বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নিরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে,উপজেলার থানাহাট ইউনিয়ানাধীন ফকিরেরকুটি এলাকার রানু মিয়া তার ছেলের সুবাদে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব নেন। রানু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম স্থানীয় ফকিরেরকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।তিনিও এখন নাগরিকত্ব অর্জনের জন্য নিয়মিত প্রতি বছর নির্দিষ্ট সময়ে আমেরিকায় অবস্থানের জন্য নামে মাত্র ছুটি নিয়ে দীর্ঘদিন বিনা ছুটিতে সে দেশে অবস্থান করেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতাসহ যাবতীয় সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় উঠলেও নিরব ভূমিকায় রয়েছে কর্তৃপক্ষ।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে,শিক্ষক হাজিরা খাতায় গত ২জুন ২০২৫ইং তারিখ পর্যন্ত মর্জিনা বেগমের স্বাক্ষর রয়েছে। ৩জুন তারিখ হতে অদ্যাবধি হাজিরা খাতায় তার নামের স্থান ফাকা রয়েছে। ২০২৪ সালের ২২মার্চ থেকে ১জুন পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলেও জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সহকারী শিক্ষক মর্জিনা বেগম প্রধান শিক্ষকের নিকট ৩মাসের ছুটি চেয়েছিলেন। এটি প্রধান শিক্ষকের এক্তিয়ার বহির্ভূত হওয়ায় তিনি ছুটি দেননি। পরবর্তীতে ওই শিক্ষিকা রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নিকট হতে ২৪জুন থেকে ১৮জুলাই ২০২৫ পর্যন্ত মোট ২৫দিনের ছুটি অনুমোদন নিয়েছেন,যার কাগজ গত ২৫জুলাই তারিখে স্কুলে পৌচেছে।
প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান,মর্জিনা বেগমের ছুটির বিষয়ে আমি কিছু জানি না,সব উপরওয়ালা জানেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৫দিন ছুটি অনুমোদনের একটি পত্র পেয়েছি।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(চ.দা.)মো.কামরুজ্জামান জানান, শিক্ষক মর্জিনা বেগম ২৪/৬/২০২৫হতে ১৮/৭/২০২৫ পর্যন্ত ২৫দিন ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ওনার অসুস্থ্য স্বামীকে দেখতে গেছেন। পরবর্তী সময়ের জন্য ছুটি বৃদ্ধি করতে না পারলে চাকুরী বিধি মোতাবেক শাস্তি হবে।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২