কুতুবদিয়ায় কুতুবী শফিউল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী। বুধবার (৩০ জুলাই) সকালে শফিউল আলম কুতুবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব, সদস্য-সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, দফাদার, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিন ধরে ন্যায়নিষ্ঠার সঙ্গে সালিশ ও জনসেবা কার্যক্রমে যুক্ত থাকার জন্য শফিউল আলম কুতুবী কৈয়ারবিল ইউনিয়নের সব স্তরের জনগণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। আর্থিকভাবে স্বল্প স্বচ্ছল হলেও এলাকার মানুষের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং নিরবিচ্ছিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তিনি ব্যাপক প্রশংসা পেয়েছেন।
দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, "এই দায়িত্ব আল্লাহ পক্ষ হতে একটি প্রতিনিধিত্ব। আমার চোখে সবাই সমান। এটি শুধু সম্মান নয়, বিশাল দায়িত্ব। আমি চাই সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে একটি সেবামূলক, স্বচ্ছ ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তুলতে।" তিনি মহান পবিত্র আল কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে দায়িত্ব পালনের গুরুত্ব ও দায়বদ্ধতা তুলে ধরেন এবং পরিষদের সকল সদস্য, সচিব ও স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। স্থানীয়দের মতে, অভিজ্ঞতা, সততা ও দূরদর্শিতা বিবেচনায় শফিউল আলম কুতুবীই এই ইউনিয়নের আগামী নির্বাচনের আপাতদৃষ্টিতে যোগ্য চেয়ারম্যান হিসেবে জনগণের প্রথম পছন্দ।
এমএসএম / এমএসএম
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি