ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৭-২০২৫ বিকাল ৫:৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত হয়েছেন। সময় আশংকাজনক আহত হয়েছেন গ্রাম পুলিশের ৪ সদস্য। 

বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা ব্র্যাক ব্যাংকের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. এরশাদ আলী (৬৫) রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা আইড় পাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। আহত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা হলেন,  শ্রী আনন্দ চরন দাস, বিকাশ চক্রবর্তী, আশু চন্দ্র দাস, মো. রায়হান আলী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সিমলা এলাকায় সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশা চালকের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক এরশাদ আলী মারা যায়। পরে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ঘাতক চালক সিএনজি নিয়ে পালিয়ে যায়। 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা এ দূর্ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২