ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে হানডা (বাংলাদেশ) গার্মেন্টসের ৪ কোটি ১৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-৭-২০২৫ দুপুর ১:৩৩

চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ (৩০-০৭-২০২৫) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড - এর চেয়ারম্যান মিজ হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বার্ষিক ৭ কোটি ২১ লাখ পিছ পুরুষ বা বালক এবং নারী বা বালিকাদের টি শার্ট, ভেস্ট, পলো শার্ট, ওভারকোট, জ্যাকেট, স্যুট, ব্লেজার, ট্র্যাকস্যুট, সুইমওয়্য্যার, বাচ্চাদের পোশাক, ড্রেসিং গাউন ও অন্যান্য পোশাক তৈরি করবে যার ফলে ১০,১১২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 
হান্ডার বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ, বিশেষ করে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, “আমরা দ্রুতই জমি হস্তান্তরের চেষ্টা করবো যেন নির্মাণ কাজ দ্রুত শুরু করা যায়।”
তিনি আশ্বস্ত করে বলেন, “আমরা ২৪ ঘণ্টা আপনার পাশে থাকব। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, পরিবেশ অধিদপ্তর কিংবা অন্য যেকোন সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে আমাদের জানাবেন, আমরা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি শ্রমিকরা পরিশ্রমী ও শান্তিপ্রিয়। তারা শুধু একটু যত্ন চায়। তারা আপনাদের কাছ থেকে যথাযথ মর্যাদা ও সম্মান পাবে সেই আহ্বান জানাচ্ছি।”
হানডা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হান চুন বেপজার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সব প্রস্তুতি শেষ করে আজ আমরা চুক্তি স্বাক্ষর করলাম। এখন আমাদের লক্ষ্য দ্রুত কারখানার নির্মাণ কাজ শুরু করা। আমাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি বলেন, “আমরা শুধু সাশ্রয়ী শ্রমের মূল্যের খোঁজেই বাংলাদেশে আসিনি - আমরা বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে আসতে চাই। একটি ডিজিটাল ও স্বয়ংক্রিয় কারখানা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, “আমরা স্থানীয় টিম তৈরি করবো যারা ডিজাইন, ডেভেলপমেন্ট ও কারিগরি পরিচালনায় দক্ষ হবে। এদের মাধ্যমে আমাদের জাপান ও ইউরোপের ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে উঠবে।” তিনি আরো জানান, “আমাদের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশি শ্রমিকরা ভবিষ্যতে আমাদের চীনের হাইনানসহ অন্যান্য দেশে কাজের সুযোগ পেতে পারেন।”
উল্লেখ্য, এখন পর্যন্ত হানডাসহ ৪৩টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৯৮৩.৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে। এর মধ্যে ৫টি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে, আরও ৪টি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং ২২টি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান। হানডার এই বিনিয়োগ বেপজা অর্থনৈতিক অঞ্চলকে একটি বহুমুখী, উচ্চমূল্যের শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে বেপজা এবং হানডা ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন