চাঁপাইনবাবগঞ্জ আদালতে ডিম নিক্ষেপকালে ছাত্রদল নেতা পুলিশ হেফাজতে
চাঁপাইনবাবগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবু কালাম আজাদ জামিনের আবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ মিজানুর রহমান এটি অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে হস্তান্তর করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামিদের উপস্থিতিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আদালত হাজতখানা থেকে আসামিদের বের করার সময় ছাত্রদল কর্মীরা তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। এ সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫-৬ জন নেতাকর্মীকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেছেন, "পরিস্থিতি শান্ত করতেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার বা আটক করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।"
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার