ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

‎আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী "দুই বেকারিকে ভোক্তা আইনে জরিমানা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩১-৭-২০২৫ বিকাল ৫:৫৫

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খাবার তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎বৃহস্পতিবার (৩১) জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

‎এই অভিযানে দেখা যায়,মালঘর বাজারের দুটি বেকারি কারখানায় খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর, এতে কোনো পণ্যের গায়ে লেখা নেই উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ, এমনকি বিএসটিআইয়ের অনুমোদনও নেই।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় সড়ক পরিবহন আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন যানবাহনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

‎অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

‎এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার সময়ের কন্ঠস্বর-কে বলেন,বাজারের দুটি বেকারিরই ছিল না বিএসটিআইয়ের অনুমোদন। পণ্যগুলোর গায়ে ছিল না উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ।যার ফলে বুঝতে অসুবিধা হয় পণ্যগুলোর মেয়াদ আছে কি না। ভোক্তা অধিকার আইনে এই দুটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার