কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস থেকে মূল্যবান প্রায় ১৫ কেজি তামার তার পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনা রেশম বাগান চেক পোস্টে এক সিএনজি তল্লাসী করে এই চোরাই তামার তার সহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৪০)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মজিদপুর জয়নাল আবেদীন এর ছেলে। এই ঘটনায় কর্ণফুলী পেপার মিলস কতৃপক্ষ তার বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম। তিনি জানান, গতরাতে পুলিশের আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনে অভিযান চলাকালীন সময়ে চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন রেশমবাগান ফরেনার চেকপোস্টের সামনে একটি সিএনজি গাড়ি তল্লাশি করে আনুমানিক ১৫ কেজি তামার তার উদ্ধার করা হয় এবং অবৈধ তামার তার বহনের সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসব তামার তার কর্ণফুলী পেপার মিলস থেকে পাচার হচ্ছে সেটা নিশ্চিত হওয়ার পর কেপিএম কতৃপক্ষ গতরাতে থানায় মামলা দায়ের করেছে।
এদিকে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, গ্রেফতারকৃত আসামীকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
প্রসঙ্গত, কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস এলাকায় দিন দিন বাড়ছে চুরির ঘটনা। মিলসটির আবাসিক এলাকার বাসা বাড়িতে চুরি, নেটওয়ার্ক টাউয়ারে চুরির ঘটনার পর সর্বশেষ মিলের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এই নিয়ে এলাকাজুড়ে আতংক সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন
চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ
দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ