ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

আরও এক টুর্নামেন্টে নিষিদ্ধ মেসির দেহরক্ষী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ১১:১২

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। ওই সময় থেকেই আর্জেন্টাইন মহাতারকাকে চোখের আড়াল হতে দেন না ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো। মেসিকে সুরক্ষিত রাখতে যার এত প্রচেষ্টা তাকেই গত এপ্রিলে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ কর্তৃপক্ষ। বাকি ছিল লিগস কাপ, এবার সেখানেও টেকনিক্যাল এরিয়ায় ঢোকা নিষিদ্ধ হয়ে গেল ইয়াসিনের।
সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত বুধবার ফোর্ট লডারডেলে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ক্লাব অ্যাটলাসের। ওই ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের মাঝে বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন। যা নিয়ে অ্যাটলাসের এক খেলোয়াড় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞার পথে হাঁটল লিগস কাপ কর্তৃপক্ষ। লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩০ জুলাই ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মায়ামির এক প্রতিনিধি। লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের নীতিমালা অনুসারে, ডিসিপ্লিনারি কমিটি তাকে চলতি বছর প্রতিযোগিতার বাকি অংশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই সময়ে তিনি আর টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং ইন্টার মায়ামির ওপর অপ্রকাশ্য জরিমানা আরোপ করা হয়েছে।’
মায়ামির কোনো সদস্য নিষিদ্ধ তা আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখিত না হলেও, ইএসপিএন সূত্রের বরাতে নিশ্চিত হয়েছে যে, সেই ব্যক্তি মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো। এর আগে তার ওপর ক্ষোভ জানিয়ে ক্লাব অ্যাটলাসের ডিফেন্ডার মাথিয়াস দোরিয়া বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে জানতে পেরেছি বোর্ড বিষয়টি নিয়ে কাজ করছে। আমি বুঝতে পারছি মেসির দেহরক্ষী সেখানে তাকে ভক্তদের কাছ থেকে রক্ষা করার জন্য অবস্থান করছিলেন। কিন্তু তিনি খেলোয়াড়দের মাঝে কেন এলেন বুঝলাম না, তার তো সেই অনুমতি নেই।’
মেসির দেহরক্ষীর কারণে অন্য খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও পরোক্ষ ইঙ্গিত দোরিয়ার, ‘বিষয়টি নিয়ে আমাদের খুব বেশি কিছু বলা কিংবা মতামত দেওয়ার প্রয়োজন নেই, তবে সেটি ইতোমধ্যে বোর্ড এবং লিগস কাপ কর্তৃপক্ষের নজরে পড়ার কথা। কেবল মেসিই নন, সকল খেলোয়াড়েরই নিরাপত্তা প্রয়োজন। সেখানে আমাদের মাঝে অন্য কারও উপস্থিতি হয়তো স্বাভাবিক, আবার কেউ সেটি চাইবেও না। আমারও তা নিয়ে কিছু করার প্রয়োজন নেই।’
ইয়াসিনকে মাঠে নিষেধাজ্ঞা দেওয়ায় এখন থেকে তিনি আর ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন সাইডলাইনে থাকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা মেজর লিগ সকারের (এমএলএস) পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে বলবৎ ছিল, নতুন করে যুক্ত হয়েছে লিগস কাপ। তবে ইয়াসিন ইন্টার মায়ামির ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকতে পারবেন। ৩৫ বছর বয়সী ইয়াসিন একজন আমেরিকান। বাবার সূত্রে আমেরিকান হলেও মা ফরাসি। ইয়াসিন সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট, কাজ করেছেন মার্কিন নৌবাহিনীতেও। 

 

 

Aminur / Aminur

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল