কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ
কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল গ্রামের সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধগলিত এক পুরুষের লাশ।০২ আগস্ট (শনিবার) সকালে স্থানীয়রা সমুদ্রসৈকতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি অজ্ঞাতনামা এক পুরুষের, আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। লাশে পচন ধরায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমা হোসেন বলেন, "দেহটি প্রায় তিন-চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে, যার ফলে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। দেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।"
স্থানীয় কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম বলেন, লাশটি প্রথমে স্থানীয় জেলেদেরা দেখতে পায়। পরে তারা আমাদের জানালে আমরা থানা পুলিশকে খবর দিই। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কিছু—তা পুলিশি তদন্তে পরিষ্কার হবে। স্থানীয়ভাবে কেউ নিখোঁজ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, শনাক্ত ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম