ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যে কারণে হানিমুনেও ফিজিক্যাল ট্রেইনার নিয়ে গেলেন ব্রাজিল ফরোয়ার্ড!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ১:২৭

বেকায়দায় পড়েছে রিয়াল মাদ্রিদ। এন্ড্রিক ফিলিপেসহ কয়েকজন খেলোয়াড়কে ছাড়তে চাইলেও তারা নাছোড়বান্দা। মাদ্রিদের ক্লাবটিতেই তারা থাকতে চান। এ ছাড়া ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এন্ড্রিক রয়েছেন ইনজুরিতেও, এরই মাঝে তিনি বিয়ে সেরেছেন প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্ডার সঙ্গে। বর্তমানে এই দম্পতি টোকিওতে হানিমুন করতে গেছেন বলে খবর গণমাধ্যমের। তবে সেখানেও নাকি ব্যক্তিগত ফিজিক্যাল ট্রেইনারকে নিয়ে গেছেন এন্ড্রিক।

স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’ জানিয়েছে, এন্ড্রিককে তার চোট পুনর্বাসনের কাজ চালিয়ে যেতে হচ্ছে এবং দ্রুততম সময়ে ফিট হয়ে ওঠার চাপ আছে রিয়াল কোচ জাবি আলোনসোর পক্ষ থেকে। ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট থেকে সেরে ওঠার চূড়ান্ত পর্যায়ে থাকলেও তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। মূলত পুরোনো ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যেই ট্রেইনারকেও হানিমুনে নিয়ে গেছেন এন্ড্রিক।

স্প্যানিশ গণমাধ্যমটির আলোচনায় বলা হয়, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে থাকার সময় থেকে এন্ড্রিকের কাছে বিশ্বস্ত এই ট্রেইনার। সদ্য বিবাহিত স্ত্রী গ্যাব্রিয়েলিকে নিয়ে সেলেসাও তারকা জাপান সফরে থাকলেও, ট্রেইনারকে সঙ্গে নিয়ে গেছেন। দ্রুত পেশাদার ফুটবলে ফেরার আশায় নিয়মিত তার সঙ্গে পুনর্বাসনের জন্য কার্যকর সেশন অনুসরণ করছেন এন্ড্রিক। তার ইনজুরির বিষয়টি ধরা পড়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চলাকালে। যেখানে রিয়ালের একাদশে সুযোগ পেয়েই গঞ্জালো গার্সিয়া নিজের সামর্থ্য দেখিয়েছেন, অন্যদিকে বেঞ্চে কাটিয়েছেন এন্ড্রিক।

এর আগে রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি থাকাকালে লস ব্লাঙ্কোস দলে জায়গা হারান এন্ড্রিক। ম্যাচ টাইম কম পাওয়া নিয়ে তার অসন্তুষ্টির বিষয়ও গোপন থাকেনি। ইতালিয়ান এই কিংবদন্তি কোচ বর্তমানে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আছেন। ফলে বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডেও উপেক্ষিত হতে চলেছেন এন্ড্রিক। স্প্যানিশ গণমাধ্যমের তথ্যমতে– এন্ড্রিককে ধারে অন্য ক্লাবে পাঠাতে চায় রিয়াল, যাতে আরও বেশি খেলার সময় পান এবং ইউরোপীয় ফুটবলে খেলার প্রক্রিয়ায় উন্নতি করতে পারেন। তবে রিয়ালে থাকতেই সম্পূর্ণ মনোযোগী তিনি।

আনচেলত্তির অধীনে রিয়ালে ৩৭ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এন্ড্রিকের, এর মধ্যে বেশিরভাগ ম্যাচেই তিনি বদলি হিসেবে মাঠে নামেন। ওই সময়ে করেছেন ৭ গোল। নতুন কোচ ও মৌসুমে ভাগ্য বদলাবে বলে প্রত্যাশা রিয়ালের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। আশা করছেন জাবি আলোনসোর অধীনে সর্বোচ্চ সংখ্যক ইউরোপ চ্যাম্পিয়নদের জার্সিতে বড় সুযোগ আসবে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বয়সে ৫ বছরের বড় প্রেমিকা মিরান্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড এন্ড্রিক। পেশায় পুষ্টিবিদ ও মডেল মিরান্ডা সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তাকে বেশ কয়েকটি প্রখ্যাত পোশাক ও জুয়েলারি ব্র্যান্ডের মডেলিং করতে দেখা গেছে। গত বছরের মার্চে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেখানে ৩–৩ গোলে ড্র হওয়া ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে এক তরুণীকে চুমু খেয়েছিলেন এন্ড্রিক। সামাজিক যোগাযোগমাধ্যমে চুমুর ছবি ভাইরাল হওয়ার পর জানা যায়, এন্ড্রিক যাকে চুমু খেয়েছেন, তার নাম গ্যাব্রিয়েলি মিরান্ডা। এরপর থেকে দুজন নেটিজেনদের আলোচনায় ছিলেন।

এমএসএম / এমএসএম

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!