‘জুলাই গণঅভ্যুত্থান-২৪’ নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
জুলাই ২০২৪ এর দৃষ্টিকোণ’ শীর্ষক শিরোনামে শিক্ষার্থীদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটির এম. আজিজুর রহমান লাইব্রেরির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস, ইতিহাস সচেতনতা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে উক্ত সেমিনার আয়োজন করা হয়। এছাড়া, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ও সামাজিক জাগরণের প্রতীক হিসেবে আগামীতে দেশ গড়াতে কিভাবে সহায়তা করবে এসব বিষয়গুলো উঠে আসে সেমিনারে।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মান রক্ষায় তরুণদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, ‘ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে বিপদগামী করা যাবে না। সকল বিভেদ ভুলে ঐক্য ধরে রাখতে হবে। কোন প্রকার ফ্যাসিস্টি ও স্বৈরাচারিকে আর সুযোগ দেওয়া হবে না। শিক্ষার্থীরা হলে আগামীর ভবিষ্যত, দেশ পরিচালনা করতে হলে অধিক পড়ালেখার কোন বিকল্প নেই, প্রচুর জানতে হবে ও দেশের স্বার্থ রক্ষার তোমাদের এগিয়ে আসতে হবে।’
গণঅভ্যুত্থানের শিক্ষার্থীদের পাশে সবসময় উত্তরা ইউনিভার্সিটি ছিলো এমনটি মন্তব্য করে প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে, তোমারা অনেক কিছু করতে পারো। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজ করতে।
‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। উক্ত কুইজে বিজয়ীদের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথীবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর হাসফিয়া বশিরউল্লাহ, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, বিভিন্ন অনুষদের ডীন, ডিরেক্টর, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো