ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

শিক্ষার্থীদের দেশি ফল চেনাতে শ্রীপুরে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব’


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২-৮-২০২৫ দুপুর ৩:৫৪

গাজীপুরে শ্রীপুরে রফিকুল ইসলাম মডেল স্কুলের শিক্ষার্থীদের দেশি ফলের সাথে পরিচয় ও ফলের বিভিন্ন উপকারিতা শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে  মৌসুমী ফল উৎসব, চড়ুইভাতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২ আগস্ট) স্কুল প্রাঙ্গণে সকাল ৯টায় দিনব্যাপী ওই ফল উৎসব’ অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম মডেল স্কুলের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারি শিক্ষক সেলিম সালেহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, 
রফিকুল ইসলাম মডেল স্কুলের পরিচালক নাঈম হাসান রাসেল, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাহাত হাসান জুয়েল।

আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী একাডেমির পরিচালক  রেজওয়ানুর রহমান, শহীদ ক্যাডেট একাডেমি সহঃ শিক্ষক, নিলয় আহাম্মেদ, রফিকুল ইসলাম মডেল স্কুলে উপদেষ্টা, আব্দুর রহিম,এস. এম. শরাফত, শামসুল ইসলাম, শাখাওয়াত হোসেন, ফারদুল ইসলাম বাচ্চু সহ অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মৌসুমী ফলের প্রদর্শনী ও চড়ুইভাতির পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অর্জনকে ঘিরে অভিভাবকদের মধ্যে ছিল আনন্দ ও গর্বের অনুভূতি।
স্থানীয় পর্যায়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩