মিডিয়ায় সফল পথচলা মেরিনা রাওশান তৃপ্তির
মিডিয়ায় সফল পথচলায় নিজের স্বপ্ন পথে এগিয়ে চলছেন মডেল অভিনেত্রী মেরিনা রাওশান তৃপ্তি।
শুরুতেই বড় পর্দার অভিনেত্রী হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি,এছাড়া র্যাম্প মডেল হিসেবে ও তিনি কাজ করেছেন।
মিডিয়ায় তিনি মেরিনা রাওশান তৃপ্তি নামে পরিচিতি পেলে ও তার পারিবারিক পুরো নাম মেরিনা খাতুন।
তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার সদর থানায়,ছোট বেলা থেকেই তার স্বপ্ন একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়া, সেই স্বপ্ন পথেই তিনি একজন মডেল অভিনেত্রী হিসেবে গত ৯ বছর থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।
তিনি ইতিমধ্যে খ্যাতিমান পরিচালক ওয়াজেদ আলী সুমন,শাহ নেওয়াজ শানু,কালাম কায়সার,কাজী হায়াত,শাহিন সুমন, অপুর্ব রানা, সুমা আকাশ আশ্চার্য্য ও ফাইট ডিরেক্টার আসলাম পরিচালিত ফিল্ম সহ মেঘাস্টার সাকিব খানের লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করেছেন।
এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করা সহ বিখ্যাত অরিস ব্যান্ডের এম্বাসাডর হিসেবে ও কাজ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি চ্যানেলের এক ঘন্টার বেশ কয়েকটি নাটক সহ মিউজিক ভিডিওর কাজ ও তার হাতে রয়েছে একক নায়িকা হিসেবে একাধিক চলচ্চিত্রের কাজ এমনটাই তিনি জানিয়েছেন।
জানতে চাইলে তিনি বলেন,মিডিয়া আমার স্বপ্ন ও সাধনা,আমি আমার সর্বোচ্চ টা দিয়ে নিজেকে মিডিয়ায় প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ, আমার এই পর্যন্ত আসার পেছনে অনেক গুনী মানুষের অবদান রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা