পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হেলাল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার রাতে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায় পঞ্চগড় সেনা কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রির দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করে সেনাবাহিনী। পরে ওই মাদক ব্যবসায়ীকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত হাসান আলীর ছেলে৷ তিনি সাইকেল মেকানিকের কাজ করতেন
সেনাবাহিনী জানায়, হেলাল নামে একজন ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারতের মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক নিয়ে আসতেন। পঞ্চগড়ের প্রধান মাদকের ডিলারদের মধ্যে তিনি একজন। ২ আগস্ট তিনি বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল।
পরবর্তীতে, পঞ্চগড় আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হেলালকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীর বাসার একটি ট্রাঙ্কের ভেতর থেকে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ