ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিয়ের দাবিতে ৪ দিন ধরে তরুণীর অনশন, পলাতক প্রেমিক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-৮-২০২৫ দুপুর ৩:৪১

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চার দিন ধরে ৭ মাস বয়সী শিশু সন্তান নিয়ে অনশন করছেন এক তরুণী। 


উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর গ্রামে প্রেমিক মিনহাজ হোসেনের বাড়িতে গত বৃহস্পতিবার থেকে অনশন করছেন ওই প্রেমিকা।

সরেজমিনে গিয়ে জানাযায়, অনশনরত তরুণী উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার মেয়ে সুরাইয়া।

অনশনরত প্রেমিকা সুরাইয়ার সঙ্গে কথা বলে জানা যায়, ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের। কিন্তু প্রেমিক মিনহাজ ও তার  পরিবার মেনে না নেওয়ায় অনশন শুরু করেছেন তিনি। পূর্বে বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত প্রেমিক একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে তার সঙ্গে রাত্রীযাপন করেছেন। কিন্তু বিয়ে করেননি। এর আগে প্রেমিকা সুরাইয়ার বিয়ে হয়েছিলো। সে ঘরেও রয়েছে ৫ বছর বয়সী একটা ছেলে সন্তান। গত ১ বছর আগে তার আগের স্বামী মারা যায়। তিনি আরো জানায়, বিয়ের আগে থেকেই তাদের এ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

তিনি দাবি করে জানান, প্রেমিক মিনহাজ হোসেনের সাথে সম্পর্কের পর এক ছেলে সন্তান হয়েছে। যার বর্তমান বয়স ৭ মাস। বিয়ের কথা বলে ওই প্রেমিক সিরাজগঞ্জ শহরে নিয়ে গিয়ে নামাজের কথা বলে তিনি আর যোগাযোগ করেন নাই৷ পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ করে রেখে দেয়।  কোন উপায়ন্তর না পেয়ে আমি মিনহাজের বাড়িতে তিন দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছি। এদিকে প্রেমিকা আসার পর মিনহাজ বাড়ি থেকে পালিয়েছেন।

এ প্রসঙ্গে প্রেমিক মিনহাজের বাবা জসমত আলী বলেন, ‘ বিষয়টি নিয়ে আজকেও নেতাকর্মীদের কাছে গিয়েছিলাম। সমাধানের চেষ্টা চলছে। তার পরেও এই মেয়ে নাটক করতেছে। মেয়ের পরিবার আসতেছে না।

গ্রামবাসীরা বলেন, ‘শুনেছি মেয়েটির সঙ্গে মিনহাজের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটির এলাকায় ওই ছেলে পড়াশোনা করতো। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এবার বিয়ের দাবিতে চার দিন ধরে অবস্থান করছে।’ বিয়ে না দিয়ে একটি মেয়েকে এভাবে ঘরে রাখা ঠিক হচ্ছে না বলেও জানান তারা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, ‘এ বিষয়টি জানা নাই'

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২