আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ইয়াছিন(১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম।
রবিবার (০৩) আগষ্ট দুপুরে মেডিকেলের পুকুরে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।পরবর্তীতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়,সে আনোয়ারা মেডিকেল পার্শ্ববর্তী মরিয়ম হোটেলের কর্মচারী।দীর্ঘ ৩ বছর যাবত ওই হোটেলের কর্মচারী হলেও তার নাম ছাড়া আসল স্থায়ী ঠিকানা পরিচয় পাওয়া সম্ভব হইনি বলে জানান পুলিশ।
মরিয়ম হোটেলের মালিক মোহাম্মদ জাফর জানান,সে দীর্ঘ ৩ বছর আমার দোকানে কাজ করে।সকাল ১১টার দিকে হোটেল থেকে মেডিকেলের পুকুরে ইয়াছিন গোসল করতে যায়,অনেক্ষণ পরে আরেক কর্মচারী পুকুরে গোসল করতে গিয়ে দেখে ইয়াছিনের মোবাইল ঘাটে পড়ে আছে।তাকে পুকুরে দেখা যাচ্ছেনা বলে ওই কর্মচারী আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আমরা খুঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান,আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এক যুবককে ডুবন্ত অবস্থায় মৃত উদ্ধার করে।লাশ আনোয়ারা থানায় নিয়ে এসে সুরহতাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।উক্ত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী