বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান
পঞ্চগড়ের বোদা উপজেলার সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে এক প্রতিষ্ঠানের ৩২ বস্তা সার জব্দ সহ মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ২ আগষ্ট সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী বাজারে অবস্থিত সুমন ট্রেডার্স এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ-অর-রশিদ এবং বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর গোপন সংবাদের ভিত্তি ময়দানদিঘী ইউনিয়নের বাজার এলাকার সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত সাব, কীটনাশক পণ্যের বিক্রেতা সুমন ট্রেডার্সের মালিক সুমইন ইসলাম ও তার বাবা আনেয়অর হোসেন সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সাব বিক্রয় করছে। এ সময় অধিকদামে সার বিক্রয়ের সময় ৩২ বস্তা সার আটক সহ সতত্যা পায়। অথ্যাৎ ১৩৫০ টাকা এবং পটাশ দাম ১০০০ টাকা হলেও তিনি পাশ্ববর্তী বেংহারী ইউনিয়নের খুচরা বিক্রেতা আজিবুল ইসলামের কাছে টিএসপি ১৮০০ ও পটাশ ১১৮০ টাকায় বিক্রির প্রমাণ পায়।
আইন অমান্য করায় ৩২ বস্তা সার জব্দ করা হয় এবং অভিযানের সময় ডিলার সুমন ইসলাম দোকানে উপস্থিত না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদের লিখিত আদেশে কৃষি বিভাগ বাদী হয়ে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় বোদা কৃষি বিভাগ মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ বলেন, ৩২ বস্তা সার জব্দ করে অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়েছে।অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এক কৃষক জানান কৃষি মৌসুম শুরু হলে ডিলার সুমন সারের সংকট তৈরি করে কৌশলে অতিরিক্ত মূল্য সার বিক্রি করে আসছে। যদি সরকার কর্তৃক সার প্রদান করা না হয় তাহলে সে কোথা থেকে সার নিয়ে আসে প্রশ্ন কৃষকদের।
এমএসএম / এমএসএম
কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি
পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার
রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ
মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।
হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন
বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু