আশুগঞ্জের টোলপ্লাজায় ভারতীয় ২ হাজার ৫শ কেজি গরুর মাংসসহ দু’জন আটক
আশুগঞ্জের টোলপ্লাজা এলাকায় ভারতীয় ২ হাজার ৫শ কেজি গরুর মাংসসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামের করিম সরকারের ছেলে রাসেল সরকার (৩৬) ও ধর্মখোল গ্রামের আবুল কালামের ছেলে রবিউল আউয়াল (২০)।রোববার (৩ আগস্ট) রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।আশুগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে উপজেলার টোলপ্লাজা এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ১২৫টি প্যাকেটে রক্ষিত ২৫০০ কেজি গরুর মাংস জব্দ করে এবং দু’জনকে আটক করেছে।
আশুগন্জ থানার ওসি খাইরুল আলম জানান,গরুর মাংসগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে। মান যাচাই ব্যতিত ফ্রিজিং না করেই ট্রাকে মাংস পরিবহন করা হচ্ছিল। চোরাই পথে আনা এসব মাংস ঢাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় বিক্রি করে অসাধু চক্র। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান