ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে বিডি ক্লিনের পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ১১:৩৫

গাজীপুরের টঙ্গীতে বিডি ক্লিনের পরিছন্ন বাংলাদেশ গড়ার ধারাবাহিক কার্যক্রমে এবার নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় ও তার আশপাশের এলাকায় পরিষ্কার-পরিছন্নতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাদ আছর নোয়াগাঁও বিদ্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিডি ক্লিনের টঙ্গী শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কালীমুল্লাহ ইকবাল, বাংলাদেশ ব্ল্যাড ডোনার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অ্যাম্বাসেডর মো. রেদওয়ান হাসান, সুজন ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী সদস্যগণ। 

বিডি ক্লিন- ‘সাফল্যের জন্য ৩টি মূল্য দিতে হবে : ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।‘ এটাই বিডি ক্লিন-এর চালিকাশক্তি। বিডি ক্লিন-এর পথচলা শুরু ২০১৬ সালের ৩ জুন। এই ৫ বছরের সাফল্যমণ্ডিত পথ পেরিয়ে ষষ্ঠ বছরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লিন। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে পড়েছে দেশ গড়ার এই কারিগররা। প্রতি শুক্রবার তারা এক-একটা এলাকায় গিয়ে পরিচ্ছন্নতার ইভেন্ট করে ও সেখানকার মানুষকে পরিচ্ছন্ন মানসিকতা গড়তে উদ্বুদ্ধ করে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার এ পরিচ্ছন্ন করেছে ভাওয়াল বীর প্রয়াত শহীদ আহসানউল্লাহ মাস্টার স্যারের স্মৃতিবিজড়িত নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়। এটি টংগীর ৪৬নং ওয়ার্ডের টংগী রেলস্টেশন সংলগ্ন এলাকা। সেখানে বিডি ক্লিন-এর কর্মীদের সাথে ছিলেন- টংগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব কালীমুল্লাহ ইকবাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন ‍এবং নোয়াগাঁও ক্রীড়া চক্রের সদস্যবৃন্দ।

এত সুন্দর ও অনুসরণীয় কাজের জন্য বিডি ক্লিন-এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের সাথে আপনিও এগিয়ে আসুন। চলুন আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলি।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন