ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৫-৮-২০২৫ বিকাল ৭:১১

পটুয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট শহীদদের স্মরণে পটুয়াখালী মহা-শ্মশানে শহীদ হৃদয় তরুয়ার মঠে এবং শহীদ বাচ্চু হাওলাদারের গোরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসন।

আজ সকাল ৯ টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ , জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ পটুয়াখালী পৌর শহরের শ্মশানে শহীদ হৃদয় তরুয়ার স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে এবং পরবর্তীতে বসাক বাজার এলাকায় শহীদ বাচ্চু হাওলাদারের গোরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদারের সভাপতিত্বে সম্মিলন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননার প্রতিক হিসেবে উত্তরীয় এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, গন সমাবেশ সহ নানা কর্মসূচী পালন করছে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গন অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার