ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে সন্দ্বীপে স্বৈরাচার পতনের ১ বছর পূর্তিতে বিশাল বিজয় র‍্যালি


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:৫৩

স্বৈরাচার শেখ হাসিনার পতনের ১ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় এই র‍্যালির আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে জনসমাগম সৃষ্টি করে। নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং স্বৈরাচারবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নানা স্লোগানে মুখরিত করেন পুরো শহর।

বক্তারা বলেন, “স্বৈরাচার পতনের এই দিনটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক মাইলফলক। দেশের মালিক জনগণ, সেই মালিকানা পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলমান থাকবে।”

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আগামী দিনের আন্দোলনে আরও ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন